মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

‘আন্দোলনের না‌মে সহিংসতা হলে উপযুক্ত জবাব’

আকাশবার্তা ডেস্ক :

দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দা‌বি‌তে আন্দোলনের নামে স‌হিংসতা ক‌রে বিশৃঙ্খলা সৃ‌ষ্টি কর‌লে তার উপযুক্ত জবাব দেয়া হবে বলে বিএনপিকে সতর্ক ক‌রে দি‌য়ে‌ছেন আওয়ামী লী‌গের সাধারণ সম্প‌াদক ওবায়দুল কা‌দের।

শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে মৎসজীবী লীগের সম্মেলনে প্রধান‌ অথিতির বক্ত‌ব্যে তি‌নি এই মন্তব্য ক‌রেন।

তিনি বলেন, সহিংসতা সৃষ্টি করে, দেশে বিশৃঙ্খরা সৃষ্টি করে, ঘোলা পানিতে মাছ স্বীকার করবেন তাহলে আপনারা বোকার স্বর্গে আছেন। আন্দোলনের নামে নৈরাজ্য হলে উপযুক্ত জবাব দেয়া হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব‌লেন, আমরা বারবার বলেছি খালেদা জিয়া আদালতে মামলার রায়ে দণ্ডিত, তাই তিনি জেলে আছেন। আপনারা আইনি লড়াই করে তাকে মুক্ত করুন। এতে আমাদের সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। কিন্তু বিএন‌পি আদালত মানে না, আইনের শাসন মানেনা, বিচার মা‌নেনা, সালিশ মা‌নে না। আদালত প্রাঙ্গণে তারা খালেদা জিয়ার মুক্তির জন্য আদালতের উপর চাপ দিতে সেখানে তারা ভাঙচুর করেছে। তারা পুলিশের উপর হামলা করেছে, ইট-পাটকেল নিক্ষেপ করেছে। আদালত প্রাঙ্গণকে রণাঙ্গনে পরিণত করেছে। এরা ক্ষমতায় আসলে দেশে গণতন্ত্র ও আইনের শাসন স্বাধীন বিচারব্যবস্থা তা‌দের হাতে নিরাপদ নয়।’

বিএনপির উদ্দেশে তি‌নি ব‌লেন, আমি পরিস্কার বলতে চাই, শান্তিপূর্ণ আন্দোলন, গণতান্ত্রিক পথে রাজনৈতিকভাবে আমরা মোকাবিলা করব। কিন্তু আপনারা যদি মনে করেন সহিংসতা, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করবেন; তাহলে আপনারা বোকার স্বর্গে আছেন। আন্দোলনের নামে নৈরাজ্য হলে সমু‌চিত জবাব দেয়া হবে। আজকে সবাই প্রস্তুত হয়ে যান, এখনো ষড়যন্ত্র চলছে, এখনো চক্রান্ত চলছে। শেখ হাসিনার জনপ্রিয় সরকারকে হটানোর চক্রান্ত চলছে। এই চক্রান্ত রুখ‌তে হ‌বে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

ওবায়দুল কা‌দের ব‌লেন, আজকে সারা বি‌শ্বে বিভিন্ন জনমত জরিপে আমাদের নেত্রী প্রশংসিত হচ্ছেন। সারা দুনিয়ায় বাংলাদেশের উন্নয়নের প্রশংসা। আজকে রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিয়ে শেখ হাসিনা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন সারা দুনিয়া তার প্রশংসা করছে। তারা চোখে কালো চশমা পরেছে। কালো চশমা দিয়ে তারা উন্নয়ন দেখতে পায় না। জনগণ তাদের (‌বিএন‌পি) চায় না, আন্দোলন করতে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ। এখন তাদের অবলম্বন হচ্ছে প্রেসব্রিফিং, নালিশ। বিএনপি এখন বাংলাদেশে নালিশ পার্টি হয়ে গেছে এখন দেশে ঠাঁই না পেয়ে বিদেশিদের কাছে নালিশ দিচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০