মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

আ.লীগের বিদায় ঘণ্টা বেজে গেছে : ফখরুল

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের বিদায় ঘন্টা বেজে গেছে। দেশের জনগণ বারবার শোষকদের তাড়িয়েছে আওয়ামী লীগকেও তাড়াবে। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় একথা বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এগ্রিকালচারিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশ- এ্যাব এর সাবেক সভাপতি জাবেদ ইকবালের স্মরণ সভায় তিনি বলেন, গেল ১০ বছর ধরে বিএনপিকে নানাভাবে ভাঙ্গার চেষ্টা করছে আওয়ামী লীগ।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জনসংখ্যা ছিল ৭ কোটি। খাদ্য ঘাটতি ছিল ৮০ লাখ মেট্রিক টন। আজ লোক সংখ্যা ১৮ কোটি। খাদ্য ঘাটতি নেই বললেই চলে। এর পেছনে সব চেয়ে বড় অবদান কৃষিবিদদের।

হলি আর্টিজান মামলার বিষয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতা মোহম্মদ নাসিম বলেছেন, হলি আর্টিজান মামলার রায়ে বিএনপি নাকি প্রতিক্রিয়া দেয়নি। আমরা তো প্রতিক্রিয়া দিয়েছি। সাংবাদিক ভাইয়েরা আমাকে ফোন করে প্রতিক্রিয়া জানতে চাইলে আমি বলেছি, এ রায়ে বিএনপি সন্তুষ্ট। এ রায়কে আমরা স্বাগত জানাচ্ছি।’

‘কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। রাষ্ট্রে যদি কথা বলার সুযোগ না থাকে, মানুষের কণ্ঠ যদি রুদ্ধ করে দেয়া হয়, তাহলে সমাজ ও রাষ্ট্রে এ ধরনের উগ্রবাদ ও জঙ্গিবাদের উদ্ভব হয়। গত ১২ বছর ধরে তারা যে জোর করে ক্ষমতায় আছে এবং কাউকে কথা বলতে দিচ্ছে না, সে জন্যই এসব সমস্যার উদ্ভব হচ্ছে’।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০