সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতার ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয়ের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১২টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জের পাঁচপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, রাতে রিয়াজ হোসেন বাড়ি যাওয়ার সময় নিজবসত বাড়ির সামনে ছাত্রলীগ নামধারী এম সজীবের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল তার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় তাকে জিআই পাইপ দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত সজীব চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কাজী বাবলুর অনুসারী বলে পরিচিত।

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ জানান, হামলার ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930