সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

মান্দারীতে আ.লীগের কর্মী সভা অনুষ্ঠিত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারীতে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয় আমিনবাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু। এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মান্দারী ইউপি চেয়ারম্যান মিজানুর রহিম, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনসুর আহম্মদ, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মদ, বঙ্গবন্ধু পরিষদের জেলা সভাপতি শাহজাহান কামাল, সদর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী প্রমুখ।

স্থানীয় নেতাকর্মীদের দলীয় কার্যক্রমে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে গোলাম ফারুক পিংকু  বলেন, বিএনপি-জামায়াত জোট রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আওয়ামীলীগ নেতাকর্মীদের অস্তিত্ব মুছে দিবে। অতএব নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আগামী নির্বাচনে যেকোনো মূল্যে নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে। সাধারণ জনগণকে আওয়ামীলীগের পতাকা তলে সম্পৃক্ত করতে হবে।

মান্দারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অহিদুজ্জামান বেগ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় অনুষ্ঠান পরিচালনা করেন, সাধারণ সম্পাদক মাসুদ প্রভাষক।

এ সময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের যুগ্ম আহ্বায়ক এ্যাড. রহমত উল্লাহ বিপ্লব, আওয়ামীলীগ নেতা আব্বাস উদ্দিন, আব্দুর রহিম মিন্টু মেম্বার, হুমায়ুন কবির পাটওয়ারী, নিজাম উদ্দিন মুন্না, ফরহাদ হোসেন সুজন, আবু তালেব, জাবেদ মাষ্টার, ফারুক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930