মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

‘তেলাপোকাও পাখি আর শাজাহান খানও মানুষ’ (ভিডিও)

আকাশবার্তা ডেস্ক :

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খানকে হুশিয়ার করে দেয়া ফরিদপুরের সাংসদ নিক্সন চৌধুরীর এক বক্তব্য ভাইরাল হয়েছে। এ নিয়ে এলাকায় চলছে পাল্টাপাল্টি প্রতিবাদ।

সম্প্রতি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী শাজাহান খানকে ‘গণবাহিনীর ডাকাত’ বলে আখ্যায়িত করেন।

এইউটিউবে ছড়িয়ে পড়া এক ভিডিওতে শাজাহান খানকে নানারকম হুশিয়ারিও করেন নিক্সন চৌধুরী।

নিক্সন চৌধুরী বলেন, আমার এলাকার এক কোদাল মাটি যদি শাজাহান খান সাহেবের জন্য কাটা পড়ে তাহলে আপনার রাজনীতির ১২ টা বাজায়ে ১৩ টা বাজায়ে দেব।

তিনি আরও বলেন, তেলাপোকাও পাখি আর শাজাহান খানও মানুষ।

নিক্সন চৌধুরীর এই বক্তেব্যর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই শনিবার সকালে মাদারীপুরে প্রতিবাদ মিছিল করেছে শাজাহান খান সমর্থকরা।

নিক্সন চৌধুরীর জন্মস্থান মাদারীপুরের শিবচরে। তার বাবা ইলিয়াস আহম্মেদ চৌধুরী মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং তার বড় ভাই নুর-ই-আলম চৌধুরী লিটন বর্তমানে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ।

তার নির্বাচনী এলাকার এক সভায় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান সম্পর্কে হুশিয়ারি দিয়ে বক্তব্য দেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০