সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

প্রকাশ্যে কোন্দল অভ্যন্তরে কোলাকোলি, ছবি ভাইরাল!

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের একটি অডিও ফাঁসের ঘটনায় পদত্যাগের দাবিতে যখন গোলাম রাব্বানীদের (ছাত্রলীগ) পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন চলছে তখনই তাদের দুজনের কোলাকুলির একটি স্থিরচিত্র ফেসবুকে ভাইরাল হয়েছে।

এর আগের দিন রোববার (৮ নভেম্বর) দিনের বেলায় গোলাম রাব্বানী ও নুরুল হক নুর একে অপরের পক্ষে-বিপক্ষে বক্তব্য দিয়েছিলেন। সংবাদ সম্মেলনে এসে তারা দুজন-দুজনকে দোষারোপও করেছিলেন। পরে রাতেই বেসরকারি টেলিভিশন চ্যানেল আই-এর একটি টকশোতে হাজির হন তারা। সেখানেও নুর ও রাব্বানির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এমনকি একে অপরকে মূর্খ্য বলতেও শোনা গেছে।

তবে মজার ব্যাপার হল, টকশো শেষে তারা একে অপরকে জড়িয়ে ধরেন। এসময় দুজনকে হাস্যোজ্জল দেখা গেছে।

এদিকে ছবিটি এবার ফেসবুকে বিভিন্ন জন বিভিন্ন ক্যাপশনে পোস্ট করছে। কেউ কেউ লিখছে, তাদের বিরোধ উপরে উপরে, ভেতরে তারা এক। কেউ কোরো শত্রু নয়।

আবার কেউ লিখছেন রাজনৈতিক বিরোধ থাকতেই পারে, ব্যক্তিগত সম্পর্ক এমনই হওয়া উচিত।

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠার পর নিজ থেকে অব্যাহতি নিয়েছেন বলে গতকাল রোববার দাবি করেছেন তিনি। তাকে অনুসরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরের বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে তাকেও পদত্যাগ করার আহবান জানান ডাকসুর জিএস গোলাম রাব্বানী।

ডাকসুর ভিপি নুরুল হক নুরের টেন্ডারবাজি, তদবির বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেনের প্রতিবাদে নিন্দাজ্ঞাপন, ভিপি পদ থেকে নুরকে পদত্যাগের আহবান এবং সংশ্লিষ্ট বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলন এমন দাবি করেন ডাকসুর ২৫ সদস্যের ২৩ জন। সেখানে রাব্বানী ওই আহবান জানান।

এর জবাবে ডাকসু ভিপি নুরুল হক নুর গতকাল বলেন, ছাত্রলীগ থেকে বহিষ্কার হয়ে ডাকসু জিএস লজ্জায় এতদিন ডাকসুতে আসেননি। রাতের অন্ধকারে দু-একদিন এসেছেন। আজ এসেছেন। তারা ভেবেছে ভিপিকে ঠেকাতে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হতে হবে। ছাত্রলীগের মধ্যে তো বিভেদ রাখা যাবে না। তখন তারা ঘর থেকে জিএসকেও নিয়ে এসে সংবাদ সম্মেলন করেছে। ছাত্রলীগের মিথ্যা অভিযোগে আমি পদত্যাগ করবো না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930