সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কমলনগরে বই উৎসব

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ী এবং মাধ্যমিক স্তরের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। রোববার সকালে তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, কমলনগর উপজেলা ১৪ দলীয় ঐক্যজোটের সভাপতি ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি এডভোকেট আনোয়ারুল হক, কমলনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আমিন মাস্টার, উপজেলা শিক্ষা কর্মকর্তা এটিএম এহছানুল হক চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ চৌধুরী, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, প্রধান শিক্ষক দোলোয়ার হোসেন, প্রধান শিক্ষক হুমায়ুন কবির প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930