সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

খালেদা জিয়ার মুক্তি : কাফনের কাপড়ে রাস্তায় বিএনপি

আকাশবার্তা ডেস্ক :

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কাফনের কাপড় পরে রাজধানীতে বিক্ষোভ করেছে যুবদল পল্টন থানার নেতা কর্মীরা।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১ টায় যুবদল পল্টন থানার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জুয়েলের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ফকিরাপুল পানির টাংকি থেকে শুরু হয়ে নয়াপল্টন ফকিরাপুল মোড়ে এসে শেষ হয়।

মিছিল থেকে যুবদলের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। খালেদা জিয়ার মুক্তি চাই দিতে হবে, জামিন নিয়ে টালবাহানা চলবে না চলবে না, খালেদা জিয়ার মুক্তি চাই, দিতে হবে দিয়ে দাও।

মিছিল শুরুর আগে যুবদল পল্টন থানার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জুয়েল বলেন, বর্তমান সরকার গত দুবছর যাবত বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রেখেছে। আমরা অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকার পরও এ সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে তাকে মুক্তি দিচ্ছে না। তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। খালেদা জিয়ার জামিন নিয়ে টালবাহানা করলে দেশের জনগণ তা মেনে নিবে না।

মিছিলে যুবদল পল্টন থানার সাধারণ সম্পাদকের নেতৃত্বে যুবদল পল্টন থানার যুগ্ম সাধারণ সম্পাদক সুমন হোসাইন, লিয়ন হক, তানিম আহমেদসহ প্রায় শতাধিক নেতাকর্মী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930