শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের
SAMSUNG CAMERA PICTURES

বর্ণাঢ্য আয়োজনে লক্ষ্মীপুরে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং ৮ম বর্ষে পদার্পণ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় জেলার চন্দ্রগঞ্জ থানা শহরে র‌্যালি, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাই টিভি প্রতিনিধি আলী হোসেনের সভাপতিত্বে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া গোলাম ফারুক পিংকু।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এসএ টিভির জেলা প্রতিনিধি সহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনসুর আহম্মদ, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মদ, যুগ্ম আহ্বায়ক এ্যাড. রহমত উল্যা বিপ্লব, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তফা কাজল, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অহিদ মিয়া, সাবেক সভাপতি কবির আহমদ ফারুক, বিজয়টিভি জেলা প্রতিনিধি সোহেল মাহমুদ মিলন, মোহনা টিভির জেলা প্রতিনিধি মামুনুর রশিদ, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক রাসেদ নিজাম, যুগ্ম আহ্বায়ক আনসার উদ্দিন, স্থানীয় ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোরশেদ আলম, যুবলীগ নেতা ও ইউপি সদস্য ওবায়দুল হক হিরণ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল মনজু, ভোরের ডাক প্রতিনিধি সাহাদাত হোসেন দিপু, ইনকিলাব প্রতিনিধি আব্দুল মাজেদ সফিক, ডেসটিনি পত্রিকার প্রতিনিধি রাকিব হোসাইন, আকাশবার্তাবিডি.কম এর নির্বাহী সম্পাদক মাহবুব সৈকত, কৃষকলীগ নেতা মো. মাসুদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা কবির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এরআগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকাল ১০টায় মাই টিভির ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় মাইটিভির বর্ষপুর্তি উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১