শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

দৈনিক সংগ্রামের সম্পাদক ৩ দিনের রিমান্ডে

আকাশবার্তা ডেস্ক :

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে সংবাদ প্রকাশে দায়ের করা মামলায় দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মামুনুর রশিদ এ আদেশ দেন।

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক গোলাম আজম মামলার সুষ্ঠু তদন্তের জন্য শনিবার দুপুর তাকে আদালতে নিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।

এর আগে শুক্রবার রাতে মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় তার বিরুদ্ধে মামলাটি করেন। পরে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দৈনিক সংগ্রামে কাদের মোল্লাকে ‘শহীদ’ আখ্যায়িত করে সংবাদ প্রকাশ করা হয়। এর প্রতিবাদে শুক্রবার বিকেল থেকে দৈনিক সংগ্রামের কার্যালয়ের সামনে অবস্থান নেন মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে কয়েকজন যুবক। সন্ধ্যার দিকে তারা কার্যালয়ে ভাঙচুর চালিয়ে গেটে তালা লাগিয়ে দেন। সম্পাদককে গ্রেপ্তারসহ পত্রিকাটির প্রকাশনা বন্ধের দাবি জানান তারা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০