সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ভারতে তথ্যপাচার : পুলিশ সদস্য গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

ভারতে তথ্যপাচারের অভিযোগে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকার কর্মস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দেব প্রসাদ সাহা ঢাকার উত্তরা ১ নম্বর আর্মড পুলিশ ব্যাটালিয়নে কনস্টেবল পদে কর্মরত আছেন।

২০১৪ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ১৭ অগাস্ট পর্যন্ত তিনি বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত ছিলেন।

তিনি খুলনার তেরখাদা উপজেলা সদরের সুরেন্দ্রনাথ সাহার ছেলে।

যশোরের বেনাপোল থানার ওসি মামুন খান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ২০১৬-১৭ সালে দেবপ্রসাদ বেনাপোল সীমান্তের ইমিগ্রেশন পুলিশের কনস্টেবল ছিলেন। ওই সময় তার বিরুদ্ধে ভারতে তথ্যপাচারে অভিযোগ ওঠে।

সেই অভিযোগের তদন্ত চলাকালে তাকে ঢাকায় এপিবিএনে বদলি করা হয়। পরে তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি বলেন, ঢাকার কর্মস্থল থেকে গ্রেপ্তারের পর তাকে বেনাপোল পোর্ট থানায় নেয়া হয়। পরে আদালতের হাজির করা হলে আগামী ১৯ ডিসেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেয়া হয় বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930