মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

দুই মন্ত্রীর সফর বাতিলের পর এবার বৈঠকও স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতে সম্প্রতি পাস হওয়া নাগরিকত্ব বিলকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কারণে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সফর বাতিলের পর এবার বাংলাদেশ-ভারতের সঙ্গে যৌথ নদী কমিশনের জেআরসি বৈঠক বাতিল হলো।

বুধবার (১৮ ডিসেম্বর) থেকে ভারতের রাজধানী দিল্লিতে দুই দিনের বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল। বৈঠকে আলোচনার ভিত্তিতে দুই দেশ ছয়টি অভিন্ন নদীর রূপরেখা চূড়ান্ত করার প্রস্তুতি নেয়ার কথা ছিল।

ঢাকা ও দিল্লির কূটনীতিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকটি স্থগিত হয়ে গেছে। নাম প্রকাশ না করার শর্তে সরকারের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত জেআরসি প্রতিনিধি দলের সফরের অনুমতি না আসায় স্পষ্ট হয়ে যায় দিল্লির বৈঠক হচ্ছে না।

এ নিয়ে জানতে চাইলে জেআরসির সদস্য কে এম আনোয়ার হোসেন গণমাধ্যমেকে বলেন, দিল্লিতে বুধবার থেকে প্রস্তাবিত বৈঠকটি স্থগিত হয়ে গেছে। দুই পক্ষ আলোচনা করে পরে বৈঠকের দিনক্ষণ চূড়ান্ত করবে।

গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারত সফর বাতিল করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০