সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

কর্মীদের কাছে ওবায়দুল কাদেরের শেষ অনুরোধ

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ভাই-বোনেরা সময় হাতে নেই। শেষবার আপনাদের বলে যাই আসুন, আমরা ২১তম সম্মেলনে নবতর পথযাত্রার শপথ নেই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করতে হবে।’ সেই প্রতিশ্রুতি পালনের উপযুক্ত শক্তি নিয়ে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের কাজ করতে হবে।’

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের প্রথম অধিবেশনের বক্তব্যে ওবায়দু কাদের এই অনুরোধ করেন।

একজন দার্শনিকের উক্তি তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রসঙ্গক্রমে বলেন, ‘একজন রাজনীতিবিদ কেবল পরের নির্বাচন নিয়ে চিন্তা করেন, কিন্তু একজন রাষ্ট্রনায়ক চিন্তা করেন আগামী প্রজন্ম নিয়ে। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিবিদের সীমানা পেরিয়ে একজন সফল রাষ্ট্রনায়কের দক্ষতা অর্জন করেছেন।’

‘গত ৪৪ বছরে সবচেয়ে সফল একজন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। গত ৪৪ বছরে সবচেয়ে জনপ্রিয় একজন নেতৃত্বের নাম শেখ হাসিনা’ বলেন ওবায়দুল কাদের।

এসময় তার বক্তব্যে মাস্টার দা সূর্যসেন-প্রীতিলতা থেকে শুরু করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন।

কাদের বলেন, ‘সারাবিশ্বের চারজন পরিশ্রমী রাষ্ট্রনায়কের একজন শেখ হাসিনা। বাংলাদেশে গত ৪৪ বছরে সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930