মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

পিস্তল নিয়ে সম্মেলনে ঢুকার সময় আটক ১

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলমান আওয়ামী লীগের সম্মেলনে পিস্তল নিয়ে ঢুকার সময় এক যুবক আটক করেছে পুলিশ। তার সঙ্গে ছয় রাউন্ড গুলিও ছিল। আটককৃতর নাম নুরুল আলম খান রাসেল (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, সম্মেলনে যোগ দিতে তিনি টাঙ্গাইল থেকে ঢাকায় এসেছেন।

পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার শেখ মোহাম্মদ শামীম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বিকেলে পিস্তল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করার সময় পিস্তলসহ রাসেল নামের এক যুবককে আটক করে শাহবাগ থানা পুলিশ। তার সঙ্গে ছয় রাউন্ড গুলিও ছিল। বিকেল পৌনে ৪টার দিকে তাকে থানায় নেয়া হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল জানিয়েছেন যে, সম্মেলনে যোগ দিতে তিনি টাঙ্গাইল থেকে ঢাকায় এসে ছেন। টিএসসি এলাকার গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের সময় পুলিশের তল্লাশিতে তার কাছে অস্ত্র ও গুলি পাওয়া যায়। ফলে তাকে আটক করে থানায় নেয়া হয়। তার অস্ত্রসহ প্রবেশের বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০