মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

শেখ হাসিনা সভাপতি, কাদের সাধারণ সম্পাদক

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশনে নবমবারের মতো ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। আর দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের কাউন্সিল অধিবেশনে তারা নির্বাচিত হন।

এর আগে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কাউন্সিলরেদের জন্য নির্ধারিত আসনে গিয়ে বসেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন জাহাঙ্গীর কবির নানক। আর তাকে সর্মথন করেন আব্দুর রহমান।

এবার কাউন্সিলে ৩ সদস্যের নির্বাচন কমিশন কাজ করে। নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, সদস্য ছিলেন ড. মসিউর রহমান এবং প্রফেসর সাঈদুর রহমান।

শেখ হাসিনাকে সভাপতি পদে মনোনয়ন আহ্বান করলে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় টানা নবম বারের মতো নির্বাচিত হন তিনি। সব কাউন্সিলরদের পক্ষ থেকে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আবদুল মতিন খসরু এবং সমর্থন করেন পীযুষ কান্তি ভট্টাচার্য্য।

উল্লেখ্য, ১৯৪৯ সালের ২৩ ও ২৪ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে গণতান্ত্রিক কর্মী সম্মেলনের মাধ্যমে জন্ম নেয় পূর্ব-পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ।

আতাউর রহমান খানের সভাপতিত্বে প্রথম জাতীয় সম্মেলনে প্রতিনিধি ছিলেন প্রায় ৩০০ জন। পরে প্রতিনিধিদের সমর্থনে ৪০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এই সম্মেলনে সভাপতি নির্বাচিত হন মওলানা ভাসানী, সাধারণ সম্পাদক হন শামসুল হক, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হন শেখ মুজিবুর রহমান।

এর আগে, ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। সম্মেলনে অষ্টমবারের মতো শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০