মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

‘আমার বয়স হয়েছে, ছুটির প্রয়োজন’

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশনে নবমবারের মতো ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। আর দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ‘আমি চাচ্ছিলাম, আমাকে একটু ছুটি দেবেন। ভাবতে হবে, আমার বয়স হয়ে গেছে। আমার বয়স এখন ৭৩। এবারও আমাকে দায়িত্ব দিয়ে দিলেন আপনারা।’

শনিবার (২১ ডিসেম্বর) আওয়ামী লীগের ২১তম কাউন্সিলের দ্বিতীয় দিনে সভাপতি পদে পুনর্নির্বাচিত হন শেখ হাসিনা।

শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘যেদিন মা-বাবা সবাই মারা গেলেন সেদিন আমি আপনাদেরকে পেয়েছি। আমি ৩৯ বছর ধরে এই পদে আছি। আমি ছুটি চাইছিলাম। সব সময়তো থাকবো না আপনাদের বিকল্প ভাবতে হবে। কিন্তু আপনারা আমাকে আবার নির্বাচিত করেছেন। আমাদের সংগঠনকে আরও গতিশীল করতে হবে।

উল্লেখ্য, ১৯৮১ সাল থেকে দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে আসছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি বারবার অবসরে যাওয়ার কথা বললেও দলের নেতাকর্মীরা তাকে ছাড়তে নারাজ।

সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রথমবার দায়িত্ব পান ২০১৬ সালের অক্টোবরে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকরা টানা দুই মেয়াদে দায়িত্ব পালনের একটি রেওয়াজ রয়েছে। এবার সেই রেওয়াজ ভাঙতে পারে বলে একটি গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত রেওয়াজ ভাঙেনি স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়া দলটি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০