সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

অবশেষে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বাবলু

আকাশবার্তা ডেস্ক :

অবশেষে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চট্টগ্রাম- ৮ আসনের জাতীয় পার্টির প্রার্থী জিয়াউদ্দিন বাবলু তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে জিয়াউদ্দিন বাবলু তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তা মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গেল রোববার মনোনয়ন বাছাইয়ের দিন ঋণ জটিলতার কারণে জিয়াউদ্দিন বাবলুর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছিল।

তখন জিয়াউদ্দিন বাবলু জানিয়েছিলেন, একজনের ঋণের গ্যারান্টার ছিলেন তিনি। ঋণ আপডেট ছিল। তবুও তার মনোনয়ন বাতিল করা হয়েছে। পরে আপীল করে গত বৃহস্পতিবার মনোনয়ন ফিরেও পেয়েছিলেন।

এ ব্যাপারে জিয়াউদ্দিন বাবলুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্যক্তিগত কারণে আমি প্রত্যাহার করেছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930