সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন
ফাইল ছবি।

হুট করেই বৈঠকের সিদ্ধান্ত বিএনপির

আকাশবার্তা ডেস্ক :

একদিনের ব্যবধানে আবার হুট করে জরুরি বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগেও গত শনিবার জরুরি বৈঠকে বসেছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা।

ধারণা করা হচ্ছে, রোববার (২২ ডিসেম্বর) ভিপি নুরের ওপর হামলার বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। একই সঙ্গে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে কী ধরণের কর্মসূচি দেওয়া হবে সে বিষয়ে আলোচনা হবে।

এদিকে, সোমবার সকাল সাড়ে ১০টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা। সেখান থেকে কর্মসূচি দেওয়ার সম্ভাবনা রয়েছে।
জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930