সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

অফিসে বসে ঘুষ নেয়ার সময় আটক সমবায় কর্মকর্তা

আকাশবার্তা ডেস্ক :

অফিসে বসে ঘুষের টাকা নেয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্র নাথ দাস।

মঙ্গলবার (১৪মে) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গোদাগাড়ীর কয়েকজন মৎস্যচাষী একটি সমবায় সমিতি খোলেন। এর নিবন্ধনের জন্য তারা গত সোমবার উপজেলা সমবায় কর্মকর্তার কাছে আবেদন করেন। কিন্তু সমবায় কর্মকর্তা ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন।

মৎস্যচাষীরা সেদিন সমবায় কর্মকর্তার দপ্তরে ৭ হাজার টাকা ঘুষ দিলেও নিবন্ধনের কাজ হয়নি।সমবায় কর্মকর্তা আরও ৮ হাজার টাকা ঘুষের জন্য আবেদনপত্রে সই করছিলেন না।

বাধ্য হয়ে মঙ্গলবার আরও ৮ হাজার টাকা নিয়ে সমবায় কার্মকর্তার দপ্তরে যান মৎস্যচাষীরা। এই টাকা গ্রহণের সময় হাতেনাতে সমবায় কর্মকর্তাকে আটক করে দুদকের দল।

অভিযানে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আলমগীর হোসেন, মো. আল-আমিন, আমিনুল ইসলাম, উপ-সহকারী পরিচালক আবুল বাশারসহ ছয়জনের একটি দল অংশ নেয়।

পরে দুদক কর্মকর্তা আলমগীর হোসেন বাদী হয়ে সমবায় কর্মকর্তা নৃপেন্দ্র নাথ দাসের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় একটি মামলা করেন। ঘুষের ৮ হাজার টাকাসহ তাকে থানা পুলিশের কাছে হস্তান্তরও করা হয়েছে। পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930