মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

আমি দুঃখিত, বিব্রত এবং লজ্জিত : তোফায়েল

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সিনিয়র নেতা সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ডাকসু ভিপি নুরের উপর হামলায় আমি দুঃখিত, বিব্রত এবং লজ্জিত।

নুরুল হক নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বনানী কবরস্থানে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

তোফায়েল বলেন, ‘১৯৬৯ সালে আমরা সর্বদলীয় ছাত্রসমাজ গঠন করেছিলাম। আমাকে ডাকসুর ভিপি হিসেবে আহ্বায়ক করা হয়েছিল। ছাত্র ইউনিয়ন (মতিয়া), ছাত্র ইউনিয়ন (মেনন), জাতীয় ছাত্র ফেডারেশনের একটা অংশ- আমাদের তো আদর্শের ভিন্নতা ছিল। কিন্তু আমরা ১১ দফা কর্মসূচী প্রণয়ন করে কাঁধে কাঁধ মিলিয়ে ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুকে মুক্ত করে এনেছিলাম।’

‘তখন সমস্ত বাংলাদেশের ছাত্রসমাজ ঐক্যবদ্ধ ছিল। আজ দুর্ভাগ্য এ ধরনের ঘটনা ঘটে, আমি খুবই দুঃখিত, বিব্রত এবং লজ্জিত। এ বিষয়ে বলার আমার কিছু নেই। আমি ব্যথিত-লজ্জিত।’

যারা ডাকসুর ভিপি হয় তাদেরও সতর্কতার সঙ্গে চলা উচিত, কথা বলা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, রোববার দুপুরে ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলা হয়। প্রায় আধঘণ্টা চলে মারপিট। এতে ভিপি নুরসহ আহত হন অন্তত ২৫ জন।


     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০