সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

তিন দিনেও ধরা পড়েনি সেই অস্ত্রধারী

আকাশবার্তা ডেস্ক :

চট্টগ্রাম মহানগরীর ব্যস্ততম এলাকা জিইসি মোড়ে প্রকাশ্যে অস্ত্র উচিয়ে ফাঁকা গুলি ছোড়া ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগের ক্যাডার আহমেদ বাপ্পীকে তিন দিনেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

এমইএস কলেজে ছাত্রলীগের দুগ্রুপে কথা কাটাকাটির জের ধরে নগরীরর জিইসি মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সামনে প্রকাশ্যে গুলি বর্ষণ করে বাপ্পী। ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও অস্ত্রধারী ওই যুবককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও এমইএস কলেজের শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, কলেজে দুই পক্ষের উত্তেজনার সময় আহমেদ বাপ্পী নামে এক যুবক পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলিবর্ষণ করে। বাপ্পী ওমর গণি এমইএস কলেজ থেকে স্নাতক পাশ করেছেন। এমইএস কলেজের সাবেক ভিসি ওয়াসিম গ্রুপের সৈয়দ মীর শাহেদের দলে থেকে বাপ্পী ছাত্রলীগের রাজনীতি করেন। স্নাতক পাশ করার পরেও তিনি কলেজ রাজনীতিতে সক্রিয়।

জানা গেছে, গত শনিবার এমইএস কলেজের এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণের টাকা জমা দেয়াকে কেন্দ্র করে ওয়াসিম গ্রুপের আব্দুর রহিম শামীম ও সৈয়দ মীর শাহেদ গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। কলেজে হৈ-হুল্লোড় শুরু হওয়ার পর খুলশী থানা পুলিশ তাদের কলেজ প্রাঙ্গণ থেকে বের করে দেয়। পরে তারা কলেজ প্রাঙ্গণ থেকে হয়ে জিইসি মোড় এলাকায় অবস্থান নেয়।

জিইসি মোড়স্থ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সামনে পুনরায় কথা কাটাকাটি শুরু হলে আহম্মেদ বাপ্পী ঘটনাস্থলে তার অবৈধ পিস্তল বের করে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।

এব্যাপারে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেমের কাছে ঘটনাটি জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করছি। যুবকটিকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

ছেলেটির পুরো পরিচয় পাওয়া গেছে। অথচ তাকে চিহ্নিত করে আটক করতে কেন দেরি হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা আমাদের কৌশলে তদন্ত করছি। তাকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930