বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ভারতের নতুন পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা দেশটির নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

ভারতের জনপ্রশাসন মন্ত্রণালয় শ্রিংলাকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগের আদেশ জারি করেছে বলে জানিয়েছে এনডিটিভি।

বাংলাদেশে দায়িত্ব পালন শেষে চলতি বছরের শুরুতে শ্রিংলা যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে গিয়েছিলেন। এখনও সেখানেই রয়েছেন তিনি।

বর্তমান পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে অবসরে গেলে আগামী ২৯ জানুয়ারি শ্রিংলা সচিবের দায়িত্ব নিয়ে নয়া দিল্লিতে ফিরবেন।

১৯৮৪ ব্যাচের আইএফএস অফিসার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা, ৩৫ বছরের কূটনৈতিক চাকরি জীবনে একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন তিনি।

বাংলাদেশ ও থাইল্যান্ডের হাই কমিশনার পদে কাজ করেছেন তিনি।

এছাড়াও ফ্রান্স, এবং আমেরিকা, ভিয়েতনাম. ইজরায়েল ও দক্ষিণ আফ্রিকায় রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী মিশনের দায়িত্ব সামলেছেন তিনি।

গত বছরের ২৯ জানুয়ারি দেশের বিদেশসচিব পদে নিযুক্ত হন ১৯৮১ ব্যাচের আইএফএস অফিসার বিজয় কেশব গোখলে।

তার আগে, চিনে ভারতের রাষ্ট্রদূত পদের দায়িত্ব সামলছেন ২০১৬ এর ২০ জানুয়ারি থেকে ২০১৭-এর ২১ অক্টোবর পর্যন্ত।

চিন বিষয়ক একজন বিশেষজ্ঞ হিসেবে ধরা হয় তাঁকে, ভারত ও চিনের মধ্যে ডোকলাম ইস্যু নিয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১