সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে একমাস পর ক্লাস শুরু

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি ও শিক্ষার্থীদের অব্যাহত ক্লাস বর্জন প্রত্যাহার করা হয়েছে।

প্রায় একমাস পর সোমবার (১৭ এপ্রিল) সকাল থেকে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। সকালে অধ্যক্ষ প্রকৌশলী মো. আলাউদ্দিন শিক্ষার্থীদের পাঠদান করাতে দেখা গেছে।

শিক্ষার্থীরা জানায়, বহিরাগতরা শিক্ষকের ওপর হামলা চালিয়েছে এ ঘটনায় একাধিকবার বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছি। ২৭ দিন ক্লাসে যাইনি। সমানে পরীক্ষা তাই ক্লাসে ফিরেছি। আমরা আশা করছি খবু দ্রুত সময়ের মধ্যে জড়িত হামলাকারীরা গ্রেফতার হবে ও শাস্তি হবে।

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আলাউদ্দিন বলেন, শিক্ষককে মারধর করার বিষয়টি খুবই দুঃখজনক। জেলা প্রশাসক ও পুলিশ সুপার হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনী আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। আশ্বাস পেয়ে আমরা ক্লাস শুরু করি। বেশ কিছুদিন পরীক্ষা থাকায় ক্লাস বন্ধ ছিল। পরীক্ষার পর ফের শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে।

গত ২০ মার্চ সোমবার বিকালে কম্পিউটার বিভাগের ইনস্ট্রাক্টর (শিক্ষক) সুব্রত সাহা কলেজ থেকে বাসায় ফেরার পথে বহিরাগত জুয়েল মিয়া দুখুসহ (২৫) তার সহযোগীরা শিক্ষকের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় ওই শিক্ষক ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা লক্ষ্মীপুর সদর থানার এসআই মো. জামাল হোসেন বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে দুইজন কারাগারে। পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930