সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চলছে সূর্যগ্রহণ, দেখছে বিশ্ববাসী

আকাশবার্তা ডেস্ক :

১৭২ বছর আগের সেই সূর্যগ্রহণের দৃশ্য আবার দেখছে বিশ্ববাসী। ঢাকায় সূর্যগ্রহণ শুরু হয় বিএসটি সময় বৃহস্পতিবার ৯টা ২ মিনিট ১৮ সেকেন্ডে এবং শেষ হবে ১২টা ৬ মিনিট ৪২ সেকেন্ডে। এ সূর্য গ্রহণের সময় সূর্যের চারপাশে থাকবে এক আগুনের বলয়। বিজ্ঞানীরা যাকে বলেন ‘রিং অব ফায়ার’।

মহাকাশ বিজ্ঞানীরা জানান, আড়াই ঘণ্টা ধরে চলবে এ মহাজাগতিক দৃশ্য। সূর্যকে ৯০ শতাংশের বেশি ঢেকে ফেলবে চাঁদ, যা খালি চোখেই অবলোকন করতে পারবেন বিশ্ববাসী।

ময়মনসিংহে শুরু ৯টা ৪ মিনিটে এবং শেষ ১২টা ৪ মিনিট ২৪ সেকেন্ডে। চট্টগ্রামে শুরু ৯টা ৪ মিনিট ৩৬ সেকেন্ডে এবং শেষ ১২টা ১৩ মিনিটে। সিলেটে শুরু ৯টা ৮ মিনিটে এবং শেষ ১২টা ৯ মিনিটে।

খুলনায় শুরু ৮টা ৫৯ মিনিট ৪২ সেকেন্ডে এবং শেষ ১২টা ৫ মিনিট ৬ সেকেন্ডে। বরিশালে শুরু ৯টা ১ মিনিট ১৮ সেকেন্ডে এবং শেষ ১২টা ৮ মিনিট ৪২ সেকেন্ডে। রাজশাহীতে শুরু ৮টা ৫৯ মিনিট ১২ সেকেন্ডে এবং শেষ ১২টায়। আর রংপুরে শুরু হবে বিএসটি সময় ৯টা ৩ মিনিট ৪৮ সেকেন্ডে এবং শেষ হবে ১১টা ৫৯ মিনিট ১২ সেকেন্ডে।

এদিকে ভারতের দক্ষিণাংশ থেকে এই সূর্যগ্রহণ খুব স্পষ্টভাবে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, ইউএই, ওমান থেকেও এই সূর্যগ্রহণ দেখা যাবে। দক্ষিণ ভারতের কোঝিকোড ও কোয়েম্বাটুর থেকে এই দৃশ্য পরিষ্কার আকাশে খুবই স্পষ্ট দেখা যাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930