সোমবার ৮ই জুন, ২০২৬ ইং ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

চরশাহীতে যুবলীগের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চরশাহীতে বিজয় দিবস উপলক্ষ্যে ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম রিয়াজের সভাপতিত্বে বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় রুপাচরা সফিউল্যা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু।

ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল জাব্বার লাভলু, সদর উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবুল কাশেম মিয়াজী, সদর পূর্ব যুবলীগের আহ্বায়ক আমির হোসেন আমু, যুগ্ম আহ্বায়ক মমিন উল্যা সবুজ, চরশাহী ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিংকু, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, রেদোয়ান হোসেন, মোবারক হোসেন শুভ ও আমির হোসেন প্রমুখ।

লক্ষ্মীপুরের চরশাহীতে যুবলীগের আলোচনা সভায় মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে একেএম সালাউদ্দিন টিপু বলেন, মহান বিজয়ের মাসে সকল ভেদাভেদ ভুলে আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এক হয়ে জননেত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, আওয়ামীলীগের কোনো নেতাকর্মী যদি গৃহহীন হয়ে থাকে তাহলে সোজা সদর উপজেলা পরিষদে আমার সাথে যোগাযোগ করবেন।

জননেত্রী শেখ হাসিনা আপনাদের জন্য দিয়েছেন মাথা গোঁজার ঠাই। আপনাদের অধিকার আপনারা বুঝে নিন।
আলোচনা শেষে ঢাকা থেকে আগত ব্যাড সঙ্গীত দলের সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০