সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

খোকনের ‘কান্না’, আতিকুলের ‘হাসি’!

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর উত্তর (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আসন্ন নির্বাচনকে ঘিরে এরই মধ্যে বেড়েছে জনগণের উত্তেজনা। সবার মুখে একটিই প্রশ্ন, কে হচ্ছেন এবারের দুই সিটি মেয়র। এদিকে এরই মধ্যে নির্বাচনের ডাক দিয়েছে প্রধান বিরোধী বিএনপি। সেসঙ্গে সিটি নির্বাচনে যাওয়ার বাণী শুনিয়েছেন জামায়াতও।

এছাড়া অন্যান্য রাজনৈতিক দলতো আছেই। সব মিলিয়ে বেশ উত্তেজনা ছড়িয়েছে এই নির্বাচনকে ঘিরে। অনেকেই মনে করছেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থীর ক্ষেত্রে এবার বড় ধরণের পরিবর্তন আসতে পারে। তবে সকলেই বেশি পরিবর্তন দেখছেন ডিএসসিসির (দক্ষিণ) মেয়র প্রার্থীর ক্ষেত্রে।

এবার সিটি ভোটের আগেই একটি বড় ধসের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা, অনেকের ধারণা, মনোনয়ন প্রার্থিতায় এবার বাদ পড়তে পারেন বর্তমান দক্ষিণের মেয়র! কারণ ডিএসসিসি’র মেয়র প্রার্থী হওয়ার জন্য এরই মধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন বঙ্গবন্ধু পরিবারের সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তার মনোনয়ন কেনার মধ্য দিয়ে দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা আরও জোরালো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে অপরদিকে উত্তরে মনোনয়ন প্রার্থিতায় তেমন কোন হেভিয়েট প্রার্থীর নাম নেই। তাই শেষ হাসি হাসতে পারেন বর্তমান মেয়র আতিকুল, এমনটাই মনে করছেন একই বিশ্লেষকরা।

জানা গেছে, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে দলীয় মনোনয়নের জন্য আগ্রহী প্রার্থীদের মধ্যে ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত দলীয় ফরম বিক্রি ও জমার কার্যক্রম চলবে। এদিন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।

এদিকে একই খবর শোনা গেছে আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতাদের মুখেও। তারা বলছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের মেয়র প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। উত্তর সিটি করপোশেনের বর্তমান মেয়র আতিকুল ইসলাম নির্বাচিত হওয়ার পর মাত্র একবছরেরও কম সময় পেয়েছেন।

প্রয়াত মেয়র আনিসুল হকের মৃত্যুর পর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপ-নির্বাচনে আতিকুল ইসলাম আতিক মেয়র নির্বাচিত হন। এরপর থেকে তিনি সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনায় আন্তরিকতার পরিচয় দিয়েছেন বলে মনে করেন দলটির নীতি-নির্ধারকেরা। তাছাড়া এখন পর্যন্ত ডিএনসিসির মেয়র পদের জন্য এখন পর্যন্ত উল্লেখযোগ্য কেউ দলীয় মনোনয়ন ফরম কেনেননি। সবমিলিয়ে তারা মেয়র আতিকুলকে উত্তরের জন্য এগিয়ে রাখছেন।

অপরদিকে, মেয়র পদের প্রার্থী হিসেবে বড় পরিবর্তন দেখতে পাচ্ছেন দক্ষিণে। বর্তমানে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। এ সময় গণমাধ্যমে কান্নায় ভাসিয়েছেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে সাঈদ খোকন নিজেই বলেন, ‘এখন রাজনীতিতে আমার কঠিন সময় যাচ্ছে। আমি সবসময় ঢাকাবাসীর পাশে ছিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যাতে সফল হতে পারি।’

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) প্রথম সরাসরি ভোটে নির্বাচিত মেয়র ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি প্রয়াত মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন। গত ২০১৫ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন তিনি। এরপর সিটি করপোরেশন পরিচালনায় কোনো কোনো ক্ষেত্রে তিনি সমালোচনার মুখোমুখি হয়েছেন, এমনকি তাকে নিয়ে নিজ দল আওয়ামী লীগের ভেতরেও আগুন জ্বলেছে।

এদিকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনেই বুধবার (২৫ ডিসেম্বর) ফরম কিনেছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য (এমপি) শেখ ফজলে নূর তাপস। তার দলীয় মনোনয়ন কেনা অন্যরকম গুরুত্ব বহন করে বলে মনে করেন আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের কয়েকজন নেতা।

তাদের মত, ঢাকা দুই সিটির মধ্যে দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে নতুন কারো নাম আসার সম্ভাবনা খুব বেশি। তাছাড়া বঙ্গবন্ধু পরিবারের সন্তানের মনোনয়ন কেনার মধ্যে নিশ্চয়ই কারণ আছে। তাপস নির্বাচন করতে চাইলে সেখানে অন্য কারো মনোনয়ন পাওয়ার সম্ভাবনা একেবারে কম।

তাই খোকনকে নিয়ে কোন আশার বাণীই শোনাতে চাইলেন না তারা। তবে এও বলেছেন, সবকিছুই নির্ভর করবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। তিনি যাই চান শেষমেশ তাইই হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930