সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ফোরটোয়েন্টি ফাইজলামি বাদ দেন : মান্না

আকাশবার্তা ডেস্ক :

নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ডাকসুর ভিপি নূরুল হক নুরুর উপর যেভাবে হামলা হয়েছে সেই ছবি ভিডিওগুলো কোথায়। এখন আবার নূরের নামে মামলা হয় কেন? এসব ফোর টুয়েন্টি ফাইজলামি বাদ দেন। দেশের মানুষ সব বুঝে।

রোববার (২৯ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে সমাবেশে তিনি এ কথা বলেন।

মান্না বলেন, ছাত্র আন্দোলনকে সবাই ভয় করে, এই সরকারও করছে। তাই বারবার হামলা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকজন এলে তারা কি বহিরাগত? এই ভবনে অভিভাবকরা যায় না? অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসবে না, সাধারণ ছাত্ররা যাবে না? অবশ্যই যাবে।

তিনি মুক্তিযোদ্ধা মঞ্চকে বহিরাগত বলে দাবি করে নূরের উপর মামলা প্রত্যাহারের দাবি জানান।

হুঁশিয়ারি দিয়ে মান্না আরো বলেন, আমরা মাঠে নেমেছি, মাঠে থাকবো। গায়ের জোরে ভোট হয়েছে এই সরকারকে মানি না।আমরা কর্মসূচি দেবো ফোরটোয়েন্টি সরকারের বিরুদ্ধে। আমরা বড় কর্মসূচি নিয়ে আসছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930