মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

নির্বাচিত হলে খোকনকে সঙ্গে নিয়ে কাজ করবো

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের টিকেট পেয়েছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।

মনোনয়ন পেয়ে তাপস বলেছেন, নির্বাচিত হলে বর্তমান মেয়র সাঈদ খোকনকে সঙ্গে নিয়ে দক্ষিণ সিটির উন্নয়নে কাজ করবো। উত্তর ও দক্ষিণ মিলে আমরা নতুন ঢাকা গড়বো।

রোববার (২৯ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে দুই সিটির মেয়র প্রার্থীর নাম ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

তাপস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে চান। দক্ষিণ এশিয়ার মধ্যে সেই উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী বির্নিমাণে কাজ করা অত্যন্ত আবশ্যক। সেই বিবেচনা করেই তিনি সিটি কর্পোরেশনকে দুই ভাগে বিভক্ত করলেন।

তাপস বলেন, যেহেতু নগরীর জনসংখ্যা অনেক বেড়ে গেছে, সে তুলনায় নাগরিক সুবিধাগুলো এখনো পাচ্ছে না মানুষ। আমার কাছে মনে হয়, দক্ষিণ কর্পোরেশনের মানুষ এখনও অবহেলিত। তারা তাদের মৌলিক সুবিধাগুলো এখনও পাচ্ছে না। এই বিষয়গুলো আমাকে হতাশ করেছে এবং পীড়া দিয়েছে। সেই চিন্তা-চেতনা থেকেই আমি ভাবলাম যে আরেকটু বৃহত্তর পরিসরে দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে আমাকে মনোনয়ন করে এবং জনগণ যদি নির্বাচিত করে তাহলে আমি এ কাজগুলো করতে পারবো।

তাপস বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশনে পুরান ঢাকার ঘিঞ্জি এলাকার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মানুষের চলাচলে অনেক সমস্যা হয়। পুরাতন ঢাকার ঐতিহ্যকে সংরক্ষণ করে, ঘিঞ্জি রাস্তা কিন্তু বিদেশেও আছে কিন্তু সেখানে সবরকম যানবাহন চলে না। কোন রাস্তায় কোন যানবাহন চলবে সেটার সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হবে। সেই অনুযায়ী সেই রাস্তাগুলোকে সংরক্ষণ ও সংস্কার করতে হবে। সেভাবে যদি করা যায়, তাহলে দেখবেন পুরান ঢাকা স্বমহিমায়, স্বকীয়তায় এর সৌন্দর্য প্রস্ফূটিত হবে।

তাপস বলেন, আমি চিন্তা করছি এক সময়ে ঐতিহ্যবাহী ঢাকায় ঘোড়ার গাড়ির বড় প্রচলন ছিল। সেটা যেন সুষ্ঠুভাবে চলতে পারে সেই পরিকল্পনাও আমাদের নিতে হবে। আমি চাইবো ৩০ বছরের দীর্ঘমেয়াদি একটা মহাপরিকল্পনা করতে। আর সেটা হবে ২০৪১ সালকে সামনে রেখে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০