সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

রোহিঙ্গাদের গুলিতে আহত দুই র‌্যাব সদস্য

আকাশবার্তা ডেস্ক :

কক্সবাজারের টেকনাফে মুছনী ক্যাম্পে মাদকবিরোধী অভিযানের সময় গুলি ছুড়েছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এতে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মুছনী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

জানা যায়, রোহিঙ্গাদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন র‌্যাবের দুই সদস্য। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে।

গুলিবিদ্ধ র‌্যাব সদস্যরা হলেন, কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের সদস্য সৈনিক ইমরান ও কর্পোরাল শাহাব উদ্দিন।

গোপনে ইয়াবা পাচারের সংবাদ পেয়ে র‌্যাবের একটি টিম অভিযানে গেলে এ দুর্ঘটনা ঘটে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930