সর্বশেষ:

ছাত্রদলের নেতৃত্বেই গণঅভ্যুত্থান : মির্জা ফখরুল

আকাশবার্তা ডেস্ক :

ছাত্রদলের নেতৃত্বেই গণঅভ্যুত্থান সৃষ্টি হবে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,গণতন্ত্রকে রক্ষা করবার জন্য ছাত্রদল তাদের ভবিষ্যৎ কর্মপন্থাকে আরও বেগবান ও শক্তিশালী করবে।

আজকে খালেদা জিয়াকে সম্পূর্ণ অন্যায়ভাবে কারাগারে আটক রাখা হয়েছে এবং তাকে নূন্যতম আইনগত সুযোগ তাকে দেওয়া হচ্ছে না। তাকে মুক্ত করার জন্য তীব্র আন্দোলন গড়ে তুলবে ছাত্রদল। সে আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতার ঐক্য সৃষ্টি করে একদিকে খালেদা জিয়াকে মুক্ত করতে সক্ষম হবে অন্যদিকে গণতন্ত্রকে মুক্ত করতে সক্ষম হবে। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে কাজ করবে।

ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগর চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ বিভিন্ন পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা এতে অংশ নেয়।

বিএনপির নতুন বছরের প্রত্যাশা এবং তাদের পুরনো বছরকে তারা কীভাবে মূল্যায়ন করছেন এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিগত বছরটি ছিল গণতন্ত্র হত্যার বছর। মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার বছর এবং ফ্যাসিবাদের জয়ের বছর।

তিনি বলেন, এই বছরটা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তারা লাঞ্ছিত হয়েছেন। খালেদা জিয়ার সাজা বাড়ানো হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, আমরা সবসময়ই নতুন বছরে নতুন করে ভাবতে চাই। নতুন করে স্বপ্ন দেখতে চাই এবং নতুন করে স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য সংগঠনটিকে আমরা আরো শক্তিশালী করতে চাই। আমরা বিশ্বাস করি বাংলাদেশি ছাত্রদলের ঐতিহ্য রয়েছে। ঐতিহ্য ও ছাত্র আন্দোলনকে সমুন্নত রেখে ছাত্রদলের নেতৃত্বে এদেশে গণঅভ্যুত্থানের সৃষ্টি হবে।

ঢাকার দুই সিটি নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কখনোই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এরপরও গণতান্ত্রিক উপায়ে আমরা রাজনীতি করি জনগণের কাছে পৌঁছানোর জন্য এটাকে আমরা একটা হিসেবে নিয়েছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930