সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। এ উপলক্ষে সোমবার দুপুরে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুর ইসলাম, লক্ষ্মীপুর সরকারি  বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পি্কংু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার বাবু কাজল কান্তি দাস প্রমুখ।

এ সময় মুজিবনগরের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, একাত্তরের এদিনে মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে শপথ নিয়েছিল বাংলাদেশের প্রথম সরকার। আর এর মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক ভিত্তি পায় মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধকালীন জনযুদ্ধ আর তথ্যযুদ্ধ উভয় ক্ষেত্রেই সাফল্যের সাথে দায়িত্ব পালন করে এই অস্থায়ী সরকার।

সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সরকারের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশ নেন। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930