সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

বাবরি মসজিদের জন্য দেখা হলো ৫ জায়গা

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের অযোধ্যায় ভেঙে ফেলা বাবরি মসজিদ পুননির্মাণের জন্য তিনটি এলাকার মোট পাঁচটি জায়গা বেছে ফেলেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার।

যে জায়গাগুলি বাছা হয়েছে সেগুলি রয়েছে মির্জাপুর, শামসুদ্দিনপুর ও চাঁদপুরে। প্রত্যেকটি জায়গাই ৫ একর করে নির্ধারণ করা হয়েছে।

উত্তরপ্রদেশ সরকার সূত্রে মঙ্গলবার এই খবর দিয়েছেন আনন্দবাজার পত্রিকা।

২৭ বছর আগে যেখানে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, বাবরি মসজিদের সেই জমি আর তার পাশের ১৫ কিলোমিটার ব্যাসার্ধের এলাকা হিন্দুদের দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই এলাকার বাইরে এই জায়গাগুলি বাছা হয়েছে।

মসজিদ নির্মাণের জন্য দ্রুত স্থান নির্বাচনের নির্দেশ দিয়েছিল ভারতের শীর্ষ আদালত। সেই জমির মাপও বলে দেওয়া হয়েছিল। তারই প্রেক্ষিতে উত্তরপ্রদেশ সরকারের এই পদক্ষেপ।

সরকারি সূত্রটি এও জানিয়েছে, যে জায়গাগুলি বাছা হয়েছে, সেগুলি এবার দেখানো হবে সুন্নি ওয়াকফ বোর্ডকে। তার মধ্যে থেকেই মসজিদ গড়ার জন্য পছন্দের জায়গা বেছে নিতে হবে সুন্নি ওয়াকফ বোর্ডকে। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930