সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে শ্রমিকবাহী পিকআপ পুকুরে, নিহত ৩, আহত ১৫

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে শ্রমিকবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৫ জন। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকাল ৯টায় পৌর শহরের মুক্তিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রফিক, মফিজ ও খোরশেদ। তারা সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার আবিরনগর এলাকার বাসিন্দা। আহতরা হলেন- আব্দুর নুর, সৈয়দ আহম্মদ, আবুল হোসেন, ইয়াছিন, রবিউল, নজির, বাবুল ও আকবর। তাদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে শ্রমিক লোকজনবাহী একটি পিকআপ চন্দ্রগঞ্জের দিকে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালায়, পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধারকাজে যোগ দেয়। এসময় তিনজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া জানান, পিকআপ’টি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পিকআপের ড্্রাইভার লিটন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930