শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

এসি বিস্ফোরণে প্রাণ গেলো সাংবাদিক পুুত্রের

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর বাড্ডায় বাসায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৬টায় রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগরে নিজ বাসায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত স্বপ্নিল আহমেদ পিয়াস (২৬) একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন।

তার বাবা মোয়াজ্জেম হোসেন নান্নু গ্লোবাল টিভির একজন সাংবাদিক এবং ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বাড্ডার আফতাবনগরে ১০ তলা একটি ভবনের দশম তলায় পিয়াসদের বাসা। বৃহস্পতিবার ভোরে এসির কম্প্রেসর বিস্ফোরিত হয়ে বাসার একটি কক্ষে আগুন লাগলে পিয়াস দগ্ধ হয়।

স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃত পিয়াসের লাশ ঢামেক মর্গে আছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০