সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চন্দ্রগঞ্জে মধ্য রাতে ২শ’ অসহায় শীতার্ত পেলেন ওসির দেওয়া কম্বল

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামানের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে চন্দ্রগঞ্জ থানা এলাকার চন্দ্রগঞ্জ, বটতলী, মান্দারী বাজারে দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল (শীতবস্ত্র) বিতরণ করেন চন্দ্রগঞ্জ থানার নবাগত ওসি মো. জসীম উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন, দত্তপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাখন লাল, চন্দ্রগঞ্জ থানায় কর্মরত এসআই, এএসআইসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

কম্বল বিতরণ শেষে ওসি জসীম উদ্দীন বলেন, কাউকে দেখানোর জন্য এই উদ্যোগ নয়। মাননীয় পুলিশ সুপারের অনুপ্রেরণায় সত্যিকার অর্থে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

ওসির এমন ব্যতিক্রমী উদ্যোগে কম্বল বিতরণ করায় খুশি হন ছিন্নমূল এসব শীতার্ত মানুষেরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930