মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

উত্তরে তোফায়েল, দক্ষিণে আমু!

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এবং দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আরেক উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুকে প্রধান করে নির্বাচন পরিচালনা কমিটি করেছে আওয়ামী লীগ।

আগামী ৩০ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে দলের নির্বাচন কার্যক্রম পরিচালনার নেতৃত্ব দেবেন দলটির বর্ষীয়ান এই দুই নেতা।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় এই দুই কমিটির অনুমোদন দেওয়া হয়।

এ প্রসঙ্গে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ঢাকার দুই সিটি নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী ও কাউন্সিলর পদে দল সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। উত্তরে উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ ও দক্ষিণে আমির হোসেন আমুকে টিম লিডারের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া নির্বাচন পরিচালনা কমিটিতে সদস্য সচিব করা হয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এবং দক্ষিণের কমিটিতে সদস্য সচিব করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে।

এছাড়া ঢাকা মহানগর উত্তরে এই কমিটিতে সভাপতি মণ্ডলীর সদস্য ফারুক খান ও দক্ষিণে আব্দুর রাজ্জাককে রাখা হয়েছে বলে জানান আওয়ামী লীগের আরেক নেতা। তিনি জানান, সিটি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সংখ্যা এখনো চূড়ান্ত করা হয়নি।

কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা পরিষদের যারা যারা কাজ করতে আগ্রহী, তাদের অন্তর্ভুক্ত করা হবে কমিটিতে। কমিটিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি সদস্য হিসাবে অন্তর্ভুক্ত থাকবেন।

২১তম জাতীয় সম্মেলনের পর নবনির্বাচিত কমিটি প্রথম যৌথসভা এটি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে যৌথসভায় দলটির কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রায় সব সদস্য উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০