সোমবার ২২শে জুন, ২০২৬ ইং ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

ট্রাম্পের মাথা দিলে ৬৭৬ কোটি টাকা পুরস্কার!

আন্তর্জাতিক ডেস্ক :

ট্রাম্পের মাথা এনে দিতে পারলে ৮০ মিলিয়ন ডলার (অর্থাৎ বাংলাদেশি টাকায় ৬৭৬ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা) দেয়ার ঘোষণা দিয়েছেন ইরানের শীর্ষ নেতারা। দেশটির একাধিক টিভি চ্যানেলে প্রকাশিত হয়েছে ভিডিওটি।

ইরানের মাশহাদ শহরে কাসিম সোলাইমানির জানাজা ও শ্রদ্ধা অনুষ্ঠানে দেশটির এক শীর্ষ নেতা বলেন, এদেশের প্রায় ৮০ মিলিয়ন জনসংখ্যা রয়েছে। প্রত্যেকে যদি এক ডলার করে দেয় তাহলে ৮০ মিলিয়ন হবে। আর যে ব্যক্তি ট্রাম্পের মাথা এনে দিতে পারবে তাকে ওই ডলার পুরস্কার হিসেবে দেয়া হবে।

সোলাইমানিকে হত্যার প্রতিবাদে ইরানে চারদিনের শোক ঘোষণা করা হয়েছে। আর তার মরদেহ শিয়া মুসলমানদের পাঁচটি পবিত্র স্থানে নেয়া হবে।

বৃহস্পতিবার মার্কিন হামলায় ইরানের শীর্ষ জেনারেল ও কুদস ফোর্সের প্রধান কাসিম সোলাইমানি নিহতের পর যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০