সর্বশেষ:

মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলার ভিডিও প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক :

গত ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিদেশি সশস্ত্র শাখা কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয়। এরপর থেকেই দুদেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সোলেইমানির হত্যার প্রতিশোধ নিতে মঙ্গলবার রাতে ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)। মার্কিন বিমানঘাঁটিতে প্রথম হামলা চালানোর এক ঘণ্টা পর দ্বিতীয় হামলা চালানো হয়।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার সেই ভিডিও ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930