সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের নিয়ে আইনি সচেতনতামূলক সেমিনার

নিজস্ব প্রতিবেদক :

নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহসহ বিভিন্ন বিষয়ে আইনি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের নিয়ে সেমিনার করা হয়েছে। এসময় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। বুধবার (৮ জানুয়ারী) বিকেলে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ‘লক্ষ্মীপুর আইন ছাত্র পরিষদ’র উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

লক্ষ্মীপুর আইন ছাত্র পরিষদের সভাপতি মহিমা বাঁধনের সভাপতিত্বে সেমিনারের উদ্বোধন করেন, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. জসিম উদ্দিন ও অপু চন্দ্র দাস।

সেমিনারে সভাপতি মহিমা বাঁধন তার বক্তব্যে লক্ষ্মীপুর আইন ছাত্র পরিষদের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে সংক্ষেপে তুলে ধরেন এবং লক্ষ্মীপুরের সাধারণ জনগণকে প্রাথমিক আইনি সহায়তা পেতে প্রাথমিক ধারনা দেন।

সংগঠনটির প্রচার সম্পাদক নাহিদ হোসেন তার বক্তব্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ইভটিজিং, পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইন, বাল্যবিবাহ, এসিড নিক্ষেপ দমন আইন, যৌতুক, পিতা-মাতার বরণপোষণ আইনসহ বিভিন্ন আইন নিয়ে শিক্ষার্থীদের বিস্তারিতভাবে ধারণা দেন।

সাংগঠনিক সম্পাদক তানভীর নবী রাফি আইনের পাশাপাশি শিক্ষার্থীদের ক্যারিয়ার নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। এসময় তিনি পিতামাতার সাথে শিশুদের সম্পর্কের উন্নতি হওয়া উচিত বলে বক্তব্যে উল্লেখ করেন।

দপ্তর সম্পাদক আহসান অপি তার বক্তব্যে বলেন- ”ধর্ষিতা নয় ধর্ষকের ছবি প্রচার এবং ধর্ষককে সবার সামনে তুলে আনতে হবে’। এছাড়াও সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল সজীব ও অন্যতম সদস্য রাশেদ সমসাময়িক বিভিন্ন হয়রানি ও প্রতিকারে শিক্ষার্থীদেরে উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্যে তুলে ধরেন।

এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বক্সিং চ্যাম্পিয়ন নিলয়, বালিকা বিদ্যালয়ের শিক্ষক মোঃ সুমন, লক্ষ্মীপুর আইন ছাত্র পরিষদের সদস্য তানভীর আজিম, অনন্ত রবিনসহ অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা।

সেমিনারের শেষ পর্যায়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930