মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

টঙ্গীর বিশ্ব ইজতেমায় সাত মুসল্লির মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় শুক্রবার (১০ জানুয়ারি) রাতে আরো তিন মুসল্লির মৃত্যু হয়েছে। কোন অসুস্থতা ছাড়াই তারা মারা গেছেন বলে জানা গেছে। ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে তাদের তিনজনের জানাজা অনুষ্ঠিত হয়।

মৃতরা হলেন, রাজশাহীর আব্দুর রাজ্জাক, কুমিল্লার আব্দুল তমিজ, ব্রাহ্মণবাড়িয়ার মো. শাহজাহান। এ নিয়ে এবারের ইজতেমায় মোট সাত মুসল্লির মৃত্যু হয়েছে।

ইজতেমা ময়দানে মরদেহের জিম্মাদার হিসেবে মো. ইলিয়াস আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার সকালে চারজনের মৃত্যু হয়। তারা হলেন, সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার পাটা গ্রামের খোকা মিয়া। চট্রগ্রামের পটিয়া থানার খৈগ্রামের বৃদ্ধ মুহাম্মদ আলী এবং নওগাঁ জেলার আত্রাই থানার পাইকার বড় বাড়ি গ্রামের শহীদুল ইসলাম।

এর আগে, বৃহস্পতিবার (৯ জামিয়ারি) সকাল ৯টায় ইজতেমা ময়দানের নির্ধারিত খিত্তায় যাওয়ার সময় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ইয়াকুব শিকদার নামে আরও একজন। তার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার লাখির পাড় গ্রামে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০