সর্বশেষ:

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশ দিয়েছেন ট্রাম্প। সে আদেশের অনুলিপি হোয়াইট হাউজ শুক্রবার (১০ জানুয়ারি) প্রকাশ করেছে বলে জানিয়েছে সিএনএন।

এতে বিশ্বে সন্ত্রাসের বড় ধরনের মদদদাতা, সামরিক শক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সেনাদেরকে হুমকির মুখে ফেলাসহ ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোকে সহায়তাকারী দেশ হিসাবে ইরানকে নিষেধাজ্ঞার আওতায় রাখতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভ মিউচিন বলেছেন, ইরানের বিভিন্ন শিল্প নতুন নিষেধাজ্ঞার কবলে পড়বে। এর মধ্যে আছে নির্মাণ শিল্পসহ, শিল্প উৎপাদন, বস্ত্র, খনি, ইস্পাত ও লোহা শিল্প। বিশ্বে ইরানের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করাই এ নিষেধাজ্ঞার লক্ষ্য।

এর আগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার নিষেধাজ্ঞার ধরণ সম্পর্কে পূর্বাভাস দিয়ে বলেছিলেন, ইরানের ওপর যে নিষেধাজ্ঞা বহাল আছে তা অনেক কঠোর। কিন্তু এখন এগুলো আরো অনেক বেশি বাড়িয়ে দেয়া হবে।

ইরাকে মার্কিন ঘাঁটিতে গত সপ্তাহে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ট্রাম্প বুধবার সামরিক শক্তি প্রয়োগের পথে না গিয়ে ইরানের ওপর বাড়তি এই নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত জানিয়েছিলেন হোয়াইট হাউজের ভাষণে।  

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930