সর্বশেষ:

তরুণদের নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আজহারী

আকাশবার্তা ডেস্ক :

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও ইসলামি গবেষক ড. মিজানুর রহমান আজহারী। নিত্যদিন গণমাধ্যমগুলোতে তাকে নিয়ে সংবাদ প্রকাশিত হচ্ছে। কারণ তিনি নিজেই সেই জায়গাটা করে নিয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও প্রতিদিন তার ওয়াজের ভিডিও খণ্ডাংশ ভাইরাল হতে দেখা যায়। তিনি সর্বদা ইসলামের আলোকে যুগোপযোগী বক্তৃতা দিয়ে তরুণদের মনে নিজের জায়গা করে নিয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) ভোরে ড. মিজানুর রহমান আজহারী ফেসবুকে দেশের তরুণদের নিয়ে একটি স্ট্যাটাস দেন। আজহারীর স্ট্যাটাসটি বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘এদেশের যুবকদের গায়ে আল কুরআনের বাতাস লেগেছে। ওদের হৃদয়ে লেগেছে কালামে পাকের হিমেল ছোয়া। তাইতো পঙ্গপালের মত ওরা ছুটে আসছে আল কুরআনের মাহফিল গুলোতে। আমরা কি পারবো ওদেরকে ধরে রাখতে? বেঁধে রাখতে হেরার আলোর সুতো দিয়ে? নাকি আমাদের কাদা ছোড়াছুড়ি আর নোংরামোতে ওরা মুখ ফিরিয়ে নেবে আর গা ভাসাবে অপসংস্কৃতির গড্ডালিকা প্রবাহে? হে আরশের মালিক, আমাদের দূর্বলতা ও ব্যর্থতার কারনে সম্ভাবনার এ দ্বার যেন রুদ্ধ না হয়। আমরা যেন হেরে না যাই। শেষ পর্যন্ত যেন লড়ে যেতে পারি তোমার কুরআনের জন্য।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930