সর্বশেষ:

ভাতিজাকে নতুন দায়িত্ব দিলেন চেয়ারম্যান চাচা!

আকাশবার্তা ডেস্ক :

ভাতিজা রাহগির আল মাহি সাদ এরশাদকে দলের নতুন দায়িত্ব দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান (চাচা) গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তাকে দলের যুগ্ম মহাসচিব বানিয়েছেন তিনি।

এর ফলে যুগ্ম মহাসচিবদের তালিকায় রংপুর-৩ আসনের এমপি সাদ এরশাদের নাম রয়েছে ৯ নম্বরে। জাপার আগের কমিটিতেও যুগ্ম মহাসচিব ছিলেন তিনি।

অন্য যুগ্ম মহাসচিবরা হলেন গোলাম মোহাম্মদ রাজু (মুন্সীগঞ্জ), ইয়াহ হিয়া চৌধুরী (সিলেট), নুরুল ইসলাম দীপু (গাজীপুর), মো. নোমান মিয়া (মুন্সীগঞ্জ), এস এম ইয়াসির (রংপুর), আমিনুল ইসলাম ঝন্টু (সিরাজগঞ্জ), আমির উদ্দিন আহমেদ ঢালু (ঢাকা), শাহিদা রহমান রিংকু (ঢাকা), মো. শামসুল হক (ঢাকা), আবদুল হামিদ ভাসানী (বি.বাড়িয়া), এম এ মুনিম চৌধুরী বাবু (হবিগঞ্জ), মো. আমির হোসেন (কুমিল্লা) এবং ইকবাল হোসেন তাপস (বরিশাল)।

জাতীয় পার্টির ২৯৯ সদস্যের কেন্দ্রীয় কমিটির অন্যান্য পদে নিয়োগের জন্য পার্টি চেয়ারম্যান ২০ জানুয়ারি থেকে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930