সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

হজে যেতে গুনতে হবে অতিরিক্ত টাকা

আকাশবার্তা ডেস্ক :

এবার (২০২০) বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পাবেন এক লাখ ৩৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন এক লাখ ২০ হাজার হজযাত্রী।

তবে হাজির সংখ্যা বাড়ার পাশাপাশি হজে যেতে এবার গুনতে হবে অতিরিক্ত টাকা। কারণ হাজি বেশি হওয়ায় বাড়ানো হয়েছে বিমান ভাড়াও।

চলতি বছর হজে যেতে যাত্রী প্রতি বিমান ভাড়া লাগবে এক লাখ ৪০ হাজার টাকা, যা গত বছর ছিল এক লাখ ২৮ হাজার টাকা।

রোববার (১৯ জানুয়ারি) সকালে সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিমান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সিনিয়র সচিব মহিবুল হক ও সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাব ও আটাব নেতারা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930