সর্বশেষ:

মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা, অধ্যক্ষ পলাতক

আকাশবার্তা ডেস্ক :

নেত্রকোনা জেলার কেন্দুয়ায় মাদ্রাসা সুপার কর্তৃক ধর্ষণের শিকার এক মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পলাতক রয়েছেন অভিযুক্ত মাদ্রাসাটির সুপার আব্দুল হালিম সাগর (৩৫)।

অভিযুক্ত আব্দুল হালিম সাগর কেন্দুয়ার রোয়াইলবাড়ি ইউনিয়নের চরআমতলা কোনাবাড়ী গ্রামের ফারুক মিয়ার ছেলে।

কয়েক বছর আগে রোয়াইলবাড়ী বাজার সংলগ্ন আশরাফুল উলূম জান্নাতুল মাওয়া মহিলা মাদরাসা প্রতিষ্ঠা করে সুপারের দায়িত্ব পালন করছিলেন তিনি। কয়েক মাস আগে একই এলাকার এক এতিম ছাত্রীকে ধর্ষণ করেন তিনি। এ ঘটনায় ওই ছাত্রী অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ে।

কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের এসআই সুজন ব্যানার্জী জানান, মাদরাসার সুপার অন্তঃস্বত্ত্বার বিষয়টি টের পেয়ে ওই ছাত্রীর পেটের বাচ্চাটিকে নষ্ট করতে গত বৃহস্পতিবার রাতে ওষুধ খাওয়ান। এতে মৃত বাচ্চা প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এরপর প্রথমে কিশোরগঞ্জ হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এসআই আরও বলেন, অভিযানের সময় ধর্ষকসহ পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। ঘটনার পর সবাই পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে ভুক্তভোগী ছাত্রীর বাবাকেও পাওয়া যায়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930