বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

অপরাধে জড়িত থাকার দায়েই বাউল শরিয়তকে গ্রেপ্তার : প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাউল গানের কোনো দোষ নেই, কিন্তু বাউল গান যারা করে সেই ব্যক্তিবিশেষ অপরাধের সঙ্গে সম্পৃক্ত হলে আইনে যে ব্যবস্থা রয়েছে সেটা নেওয়া হবে।

বুধবার (২২ জানুয়ারি) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে জাসদ নেতা হাসানুল হক ইনুর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাই নিশ্চয় তিনি কোনো অপরাধে জড়িত বা অপরাধ হয়েছে বলেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, বাউল গানে কোনো দোষ নেই। যারা বাউল গান করেন তারা বা কোনো ব্যক্তি যদি কোনো অপরাধে সম্পৃক্ত হন তাহলে আইন তার নিজস্ব গতিতে চলবে। আইন তার ব্যবস্থা নেবে। এর সাথে গানের কোনো সম্পৃক্ততা নেই।

তিনি ইনুর কাছে জানতে চান যে বাউলরা আইনের ঊর্ধ্বে কি না বা তারা কখনও কোনো অপরাধ করেননি কি না।

সংসদ নেতা শেখ হাসিনা বাউলদের পরামর্শ দেন যাতে তারা এমন কোনো কাজ না করেন যার ফলে বিশ্ব ঐতিহ্যে স্থান করে নেয়া বাউল গান প্রশ্নবিদ্ধ হয়। ‘তাদের অবশ্যই এমন কাজ করা উচিত নয়। এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। তাদেরও সতর্ক থাকতে হবে।’

মুসলিমদের ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাত দেয়ার মতো মন্তব্য করার দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গত ১১ জানুয়ারি শরিয়ত সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, গত ২৪ ডিসেম্বর ঢাকার ধামরাইয়ে এক গানের আসরে বাউল শরিয়ত গানের বিরোধিতা করা হুজুরদের সমালোচনা করেন এবং ইসলাম ধর্মে গান নিষিদ্ধ এমন প্রমাণ দিতে পারলে টাকা দেয়ার চ্যালেঞ্জ দেন।

এ ঘটনায় ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাত দেয়ার অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুর থানায় ৯ জানুয়ারি মামলা হয়।

পরে এ মামলায় বাউল শরিয়তকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০