মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

সাকিবের বাসায় রান্না করে খাবার পাঠালেন প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে রান্না করে খাবার পাঠিয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানের বাসভবনে। বিষয়টি নিশ্চিত করছেন সাকিব নিজেই।

রোববার নিজ অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করেন এই তারকা অলরাউন্ডার। শনিবার স্ত্রী উম্মে আহমেদ শিশির ও মেয়ে আলাইনা হাসান অব্রিকে নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান। প্রধানমন্ত্রীর সঙ্গে স্ত্রী-সন্তান ও প্রেরণ করা খাবারের ছবি পোস্ট করেছেন সাকিব।

তিনি বলেন, ‘পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান আমি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা পেয়ে সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি। আজ সকালে নিজ হাতে রান্না করে আমার বাসায় খাবার পাঠিয়েছেন তিনি।

গতকাল আমরা যখন তার সঙ্গে দেখা করতে গেছিলাম তখন আমার স্ত্রী বলেছিল এ খাবারগুলো তার প্রিয়। এমন মমতা পেয়ে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। সারাজীবনের জন্য আমার অন্তরে জায়গা করে নিয়েছে বিষয়টি। সত্যি আমরা ধন্য।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০