সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

প্রতাপগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জস্থ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারী) বেলা ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন।

বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, কাজী মো. মোস্তফা কাজল, মো. দেলোয়ার হোসেন, মহিন উদ্দিন বুলু, মো. আলাউদ্দিন চৌধুরী প্রমুখ।

আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় এবার ৩২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হারুন অর রশিদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930