বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে শিশু ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর নূরিয়া ইসলামিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিশুছাত্রী আইরিনকে (৮) শ্রেণীকক্ষে উত্ত্যক্ত ও যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার শিক্ষক মোরশিদুল আলমকে (২৫) হাতেনাতে আটক করে ধোলাই দিয়েছে স্থানীয় জনতা। এরপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এলাকাবাসী ওই লম্পট শিক্ষককে চন্দ্রগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করেন। রোববার দুপুরের পর মাদ্রাসার ভিতরে এ ঘটনা ঘটে।

ঘটনার পর অভিভাবক এবং এলাকাবাসীর মাঝে উত্তেজনা দেখা দিলে অভিযুক্ত শিক্ষক মোরশিদুল আলমকে বরখাস্ত করা হয় বলে জানান ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমির হোসেন।

ভিকটিমের অভিভাবক ও স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মাদ্রাসার অভ্যন্তরে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আইরিনকে একা পেয়ে অভিযুক্ত শিক্ষক মোরশিদুল আলম তার পরনের কাপড়-ছোপড় খুলে ছবি তোলে। এরপর নানাভাবে ওই ছাত্রীকে উত্ত্যক্ত ও যৌন হয়রানি করেন।

বিষয়টি জানাজানি হলে অভিভাবকদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয়রা ওই শিক্ষককে গণধোলাই দিয়ে স্থানীয় মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে নিয়ে যায়। পরে চেয়ারম্যান মিজানুর রহিম লম্পট ওই শিক্ষককে থানা পুলিশে সোপর্দ করেন।

আটককৃত শিক্ষক মুরশিদুল আলম নোয়াখালী সদর উপজেলার পূর্ব চরমটুয়া গ্রামের খোরশিদুল আলমের ছেলে বলে জানা গেছে।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, ঘটনায় ছাত্রীর পিতা ইউসূফ বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০