মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

বনভোজনে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু : পরিবারের দাবি হত্যা

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর থেকে বনভোজনে কুমিল্লার ম্যাজিক প্যারাডাইসে গিয়ে লাশ হয়ে ফিরলেন স্থানীয় ইলেভেন কেয়ার একাডেমীর ছাত্রী ফৌজিয়া আফরিন সামিয়া। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) রাতে অন্য সহপাঠি ও শিক্ষকরা তার লাশ নিয়ে বাড়ি ফিরেন। এর আগে ম্যাজিক প্যারাডাইসে তার লাশ পাওয়া যায়। এদিকে এ মৃত্যুর সু-নির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে পরিবার বলছে তাকে হত্যা করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনসহ স্থানীয়রা ওই শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় ভিড় করেন। নিহত সামিয়া সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা গিয়াস উদ্দিনের কন্যা ও একাডেমির ২য় শ্রেণির ছাত্রী।

জানা যায়, পৌর শহরের শেখ রাসেল সড়কে অবস্থিত ইলেভেন কেয়ার একাডেমি থেকে বৃহস্পতিবার সকালে ৫০ জন শিক্ষার্থী নিয়ে কুমিল্লার ম্যাজিক প্যারাডাইসে বনভোজনে যায় বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিকাল ৩ টায় প্রধান শিক্ষকের মুঠোফোনেও বাবার সাথে কথা হয় সামিয়ার। ঘন্টাখানেক পর মৃত্যুর সংবাদ পেয়ে তা মানতে রাজি নন বাবা গিয়াস উদ্দিন ও মা কানিস ফাতেমা।
তারা জানান, বনভোজনে যেতে দিতে না চাইলেও শিক্ষকরা জোর করে তাকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ ঘটনার বিচার দাবী করেন সন্তান হারা এ বাবা-মা।

এ দিকে এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অসচেতনতা ও গাফলতিকে দায়ী করেন সচেতন মহল। একই সঙ্গে শিক্ষার নামে গড়ে উঠা এসব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের দাবী জানান তারা।

এ ব্যাপারে প্রতিষ্ঠান প্রধান রিয়াজুল কবিরের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।
তবে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শফিকুর রেদোয়ান আরমান শাকিল জানান, বনভোজনে ছাত্রীর মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০